সরিষার তেল (Mustard Oil/Sorisher Tel -2 liter

(0 reviews)

Inhouse product


Price
৳600.00 /liter
Quantity
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

খাঁটি সরিষার তেল: চলনবিল ও উল্লাপাড়ার ঐতিহ্য

পণ্য ভান্ডার (Ponno Vander) নিয়ে এসেছে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের পরম মমতা ও সঠিক পদ্ধতিতে প্রস্তুতকৃত খাঁটি সরিষার তেল। সরিষার আধার খ্যাত এই অঞ্চলের বাছাইকৃত লাল ও মাঘি সরিষা থেকে তৈরি আমাদের এই তেল আপনার রান্নায় আনবে আসল স্বাদ এবং সুস্বাস্থ্য। আমাদের এই তেলটি সম্পূর্ণ রাসায়নিকমুক্ত এবং প্রথাগত পদ্ধতিতে তৈরি। Cold pressed Mustard oil - তেঁতুল কাঠের ঘানি তেল হওয়ার কারণে এর প্রাকৃতিক পুষ্টিগুণ, ঝাঁঝ এবং সুগন্ধ থাকে অক্ষুণ্ণ। এটি সরাসরি কৃষকের মাঠ থেকে সংগৃহীত সরিষা থেকে প্রস্তুত করা হয়, যাতে আপনি পান শতভাগ বিশুদ্ধতার নিশ্চয়তা।

আমাদের সরিষা তেল কেন আলাদা?

  • বাছাইকৃত সেরা দানার মাঘী সরিষা থেকে নিজস্ব তেঁতুল কাঠের  ঘানিতে ভাঙ্গানো হয় যা ১০০% খাঁটি ও প্রাকৃতিক। 

  • বর্তমানে আমাদের দেশে সরিষা বীজ থেকে তেল বের করার জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে ১) ঘানি ভাঙা তেল ২) মিলে তৈরি তেল।  আমরা তেতুল কাঠের ঘানি ভাঙা তেল উৎপাদন করি যাকে আমরা কোল্ডপ্রেস তেল বলি।  কাটের ঘানিতে ভাঙ্গা হলে এতে মিলের ভাঙ্গানোর চেয়ে কম তাপ লাগে। অতিরিক্ত তাপ তেলের মান নষ্ট করে। এজন্য ঘানি ভান তেলে, পুষ্টিগুণ অনেকটা বেশি, ঘ্রাণ ও বর্ন প্রাকৃতিক এবং মূল্য  একটু বেশি।

  • অত্যন্ত কড়া ঝাঁজ এবং গাঢ় প্রাকৃতিক সুগন্ধ।

  • দীর্ঘস্থায়ী সতেজতা এবং স্থায়িত্বকাল।

  • কোনো প্রকার ভেজাল, কেমিকেল বা কৃত্রিম রং মিশ্রিত নয়।

  • বিএসটিআই মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্যসম্মত প্যাকেজিং।

সরিষার তেলের অসাধারন কিছু উপকারিতাঃ 

  • খাঁটি সরিষার তেলে রয়েছে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

  • সরিষার তেলে থাকা মনো-আনস্যাচুরেটেড এবং পলি-আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

  • শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

  • হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে।

  • ঠাণ্ডা-কাশি ও সাইনাসের সমস্যায় আরাম দেয়।

  • চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করে।

  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

  • দাঁতের মাড়ি মজবুত করতে এবং ক্যাভিটি রোধে সহায়ক।

  • শরীরের বিষাক্ত টক্সিন বের করে দিতে সাহায্য করে।

  • মাংসপেশির ব্যথা ও বাতের ব্যথা উপশমে মালিশ হিসেবে চমৎকার।

স্বাস্থ্য সচেতনতায়  বিশেষ টিপসঃ

  • রাতে ঘুমানোর আগে পায়ের তালুতে Cold pressed Mustard oil - তেঁতুল কাঠের ঘানি তেল মালিশ করলে গভীর ঘুম হয়।

  • হালকা গরম সরিষার তেলের সাথে সামান্য কালোজিরা মিশিয়ে বুকে মালিশ করলে বাচ্চাদের ঠান্ডা ও সর্দি দ্রুত সেরে যায়।

  • অল্প তেলের সাথে লবণ মিশিয়ে দাঁত মাজলে মাড়ির রোগ ও মুখের দুর্গন্ধ দূর হয়।


Cold pressed Mustard oil - তেঁতুল কাঠের ঘানি তেল আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করে সুস্বাস্থ্যের পথে এক ধাপ এগিয়ে থাকুন।


Frequently Bought Products

All categories
Flash Sale
Todays Deal