গাওয়া ঘি (Gawa Ghee) 500 gm

(3 reviews)

Inhouse product


Price
৳750.00 /pc
Quantity
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(3 reviews)
  • Antor Ahmed

    31-03-2026

    Mashaallah Onk Valo Silo

  • Naymul Saheb

    07-03-2026

    এই গাওয়া ঘিটা খেয়ে সত্যিই মুগ্ধ! ? স্বাদ আর ঘ্রাণ একদম খাঁটি দেশি ঘির মতো—গরম ভাত বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে। কোয়ালিটি খুবই ভালো, একবার ট্রাই করলে বারবার নিতে ইচ্ছা করবে।

  • Hasanur Rahman

    02-02-2026

    পণ্য ভান্ডার থেকে গাওয়া ঘি কিনে সত্যিই মুগ্ধ হয়েছি। প্যাকেট খুলতেই খাঁটি ঘির সেই চেনা মিষ্টি সুগন্ধ — মন ভরে গেল। রঙ সোনালি, টেক্সচার দানাদানা — একদম আসল। গরম ভাতে দিয়ে খেতে অসাধারণ লাগে! ডেলিভারিও ছিল দ্রুত ও সুন্দর। যারা বাড়িতে খাঁটি ঘি চান, অবশ্যই একবার ট্রাই করুন। আমি আবার অর্ডার করব! ? নিশ্চিন্তে রিকমেন্ড !

বাঘাবাড়ীর ঐতিহ্যবাহী গাওয়া ঘি (Gawa Ghee)।Premium Grade।Ponno Vander

আমরা সবাই জানি বাংলাদেশের পাবনা অঞ্চল সেরা মানের ঘি (Gawa Ghee)এর জন্য প্রসিদ্ধ। এ এলাকা বাথান (গবাদিপশুর বাসস্থান, যেখানে রেখে তাদের পালন ও পরিচর্যা করা হয়) নামে সুপরিচিত। মাঠের পর মাঠ গরুর চারণভূমি, এই মাঠের সবুজ ঘাস খেয়ে বেড়ে ওঠা গাভীর দুধ দিয়ে তৈরি হয় আমাদের এই ঘি। এজন্য এ এলাকার দুধের মান খুবই উন্নত (Premium Quality)। ফলে সিরাজগঞ্জ অঞ্চলজুড়ে ঘি একটি প্রাচীন ঐতিহ্য। আমাদের ঘি মানেই সেই আদি ও অকৃত্রিম স্বাদ (aroma taste), যা আপনার খাবারের আভিজাত্য বাড়িয়ে দেবে বহুগুণ। এটি সম্পূর্ণ হাতে তৈরি এবং কোনো প্রকার রাসায়নিক বা প্রিজারভেটিভ মুক্ত।

আমাদের পণ্য কেন কিনবেন?

  • সরাসরি সংগ্রহ: আমরা সরাসরি সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে নিজস্ব তত্ত্বাবধানে দুধের ক্রিম সংগ্রহ করি এবং সুদক্ষ কারিগর দ্বারা মিষ্টি কড়া জ্বালের গাওয়া ঘি (Gawa Ghee) ঘি তৈরি করি।
  • শতভাগ বিশুদ্ধতা: স্বাস্থ্যকর পরিবেশে ঘি তৈরি করা হয়। কোনো ডালডা, ফ্লেভার বা ভেজাল তেলের মিশ্রণ নেই, এটি ১০০% খাঁটি ও অর্গানিক( Organic)।
  • দানাদার টেক্সচার: আমাদের ঘিয়ে পাবেন সেই কাঙ্ক্ষিত দানা, যা আসল ঘিয়ের পরিচয়।
  • আকর্ষণীয় সুবাস: ঢাকনা খুললেই ম ম করবে খাঁটি (authenticI গাওয়া ঘিয়ের মিষ্টি ঘ্রাণ।
  • স্বাস্থ্যসম্মত প্যাকেজিং: পরিবেশবান্ধব এবং নিরাপদ জারে আমরা ঘি সরবরাহ করি।

কেন ঘি-কে ‘সুপারফুড’ বলা হয়?

ঘি কেবল রান্নার স্বাদ বাড়ায় না, এটি পুষ্টির পাওয়ার হাউস। এতে রয়েছে সুস্থ ফ্যাট, ভিটামিন এ, ডি, ই এবং কে। ঘিয়ে থাকা Butyric Acid আমাদের হজমশক্তি বাড়াতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। এটি ল্যাকটোজ মুক্ত হওয়ায় যারা দুধ সহ্য করতে পারেন না, তারাও অনায়াসে এটি খেতে পারেন।

'Super Food' হিসেবে ঘি এর উপকারিতা 

  1. হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  2. রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) শক্তিশালী করে।
  3. মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
  4. হাড়ের সংযোগস্থল বা জয়েন্টে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে।
  5. ত্বক ও চুলকে উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
  6. শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে।
  7. দৃষ্টিশক্তি ভালো রাখে।
  8. দেহের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে।
  9. শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সহায়তা করে।
  10. হার্টকে সুস্থ রাখতে সঠিক পরিমাণে ঘি কার্যকরী।
    ঘি খাওয়ার নিয়ম

    ১. এক চামচ খাঁটি ঘি, এক চামচ চিনি, কোয়ার্টার চামচ কালো গোলমরিচ মিশিয়ে সকালে খালি পেটে ও শোবার সময় হালকা গরম মিষ্টি দুধ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
    ২. শোবার সময় এক গ্লাস মিষ্টি দুধে এক চামচ ঘি মিশিয়ে খেলে শরীরের শুষ্কতা ও দুর্বলতা দূর হয়, গভীর ঘুম হয়, হাড় মজবুত হয় এবং সকালে মলত্যাগ পরিষ্কার হয়।
    ৩. শীতকালে এর ব্যবহার শরীরে শক্তি বৃদ্ধি করে এবং চর্বি দূর করে।
    ৪. ঘি, কালো ছোলা এবং গুঁড়ো চিনি সমপরিমাণে মিশিয়ে লাড্ডু বেঁধে দিন। সকালে খালি পেটে লাড্ডু চিবিয়ে এক গ্লাস মিষ্টি সুস্বাদু দুধে চুমুক দিয়ে খেলে শ্বেতরোগে আরাম পাওয়া যায়, পুরুষের শরীর মোটা তাজা অর্থাৎ সুঠাম ও শক্তিশালী হয়।

সংরক্ষণ পদ্ধতি

  • ঘি সব সময় কাঁচের জারে রাখার চেষ্টা করুন।
  • সরাসরি সূর্যালোক থেকে দূরে ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
  • ব্যবহারের সময় শুকনো চামচ ব্যবহার নিশ্চিত করুন যাতে আর্দ্রতা না লাগে।

সতর্কতা

অতিরিক্ত ঘি খাওয়া এড়িয়ে চলুন। আপনার যদি হৃদরোগ বা উচ্চ রক্তচাপের বিশেষ সমস্যা থাকে, তবে ঘি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Frequently Bought Products

All categories
Flash Sale
Todays Deal